India & World UpdatesHappeningsBreaking News

আজ বঙ্গে প্রথম দফার ভোট, তরজায় মমতা-শাহ

ওয়েটুবরাক, এপ্রিল ২৩: আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ। সল্টলেকের পার্টি অফিসে ওয়ার রুম খুলেছে বিজেপি। সেই ‘ওয়ার রুমে’ই আজ দিন কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সল্টলেকের পার্টি অফিসে বসেই ভোটে নজর রাখবেন তিনি। দুপুর পর্যন্ত নজরদারির পর বলাগড়ের সভায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ ভোটের ফলাফল নিয়ে এখন থেকেই প্রত্যয়ী। বুধবার জনসভা থেকে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘৪ মে সকাল ৮ টায় ব্যালট বক্স খোলা শুরু হবে। ৯টায় প্রথম রাউন্ড। ১০টায় দ্বিতীয় রাউন্ড। ১টায় গণনা শেষ। দিদি, টাটা গুড বাই। ‘

এর জবাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এগারো সালে বলেছিলাম বদলা নয়, বদল চাই। এবার বলে যাছি বদল নয়, বদলা চাই। ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। আমরা খুনোখুনি বিশ্বাস করি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker