Barak UpdatesHappeningsBreaking News
আচমকা মেধার খরা বরাক জুড়ে
ওয়েটুবরাক, এপ্রিল ২৯: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই বরাক উপত্যকার তিন জেলার কে কাকে টেক্কা দিয়েছে, এ নিয়ে নিজেদের মধ্যে চর্চা চললেও রাজ্যের সামগ্রিক ফলাফলের দিকে তাকালে গোটা উপত্যকাতেই ফলাফল প্রচণ্ড রকমের খারাপ হয়েছে। যেমন মাধ্যমিক, তেমনি উচ্চ মাধ্যমিক। সামান্য ওঠানামা নজরে পড়লেও রাজ্য তালিকার কোথাও এর স্পষ্ট প্রতিফলন নেই।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা শাখায় রাজ্যের পাশের হার ৭৯.৫৪ শতাংশ। শ্রীভূমিতে ৭৯.৭৩ শতাংশ পাশ করায় কোনক্রমে উপরের দিকে থাকলেও কাছাড় কিংবা হাইলাকান্দি শেষের দিক থেকে ক্রমে প্রথম ও দ্বিতীয়।
বাণিজ্য শাখায় রাজ্যে পাশের হার ৮১.১৩ শতাংশ। বরাক উপত্যকার কোনও জেলা ওই গড়-হার ছুঁতে পারেনি। হাইলাকান্দি শেষের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে।
বিজ্ঞান বিভাগে কিছুটা ব্যতিক্রম ধরা পড়ে। রাজ্যে পাশের হার ৮৯.৭৯ শতাংশ হলেও শ্রীভূমির হার ৯২.৩২। হাইলাকান্দি এই ক্ষেত্রেও জেলা ভিত্তিক তালিকায় নীচের দিকে দ্বিতীয়। পাশের হার ৮১.১৭ শতাংশ। কাছাড় জেলাও গড় হার স্পর্শ করতে পারেনি। এখানে পাশ করেছে ৮৮.১৪ শতাংশ পরীক্ষার্থী।
এই তিন বিভাগে শ্রীভূমির ফলাফল কিছুটা আশাব্যঞ্জক হলেও ভোকেশনালে একেবারে সর্বনিম্ন। এই বিভাগেও নীচের দিকে দ্বিতীয় স্থানে হাইলাকান্দি।



