Barak Updates

অ্যাডভান্টেজ আসাম ২.০ : জাপান-দক্ষিণ কোরিয়া সফরে হিমন্ত

গুয়াহাটি, ১৮ জানুয়ারি : আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অসমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডভান্টেজ আসাম ২.০। এই সম্মেলনকে সামনে রেখে দেশের প্রথম সারির বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ বার বাইরের দেশের বিনিয়োগকারীদের অসমে আমন্ত্রণ জানাতে বিদেশ পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় জাপান, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশ সফরে ৮ দিনের ভ্রমণ কার্যসূচি নিয়ে রওনা হন তিনি। সেখানকার প্রথম সারির ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী তাদের অসমে আসার আমন্ত্রণ জানাবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে জাপানে অসম সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত কার্যালয়ের পক্ষ থেকে এই উদযাপনের বিষয়ে জানানো হয়। সেখানে অসমের সেমিকন্ডাকটর প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগেও জাপান অসমের চা-শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল। এ বার সেই জাপানকে অসমে আমন্ত্রণ জানাতে খোদ সে দেশে পৌছেছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, আজ শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে আমন্ত্রণ নিয়ে দুবাই, লন্ডন ও থাইল্যান্ডে গিয়েছেন রাজ্যের মন্ত্রী বিমল বরা। মুখ্যমন্ত্রীও এর আগে ভুটান সফর করেন। রাজ্যের আরেক মন্ত্রী কেশব মহন্ত সিঙ্গাপুর সফরে গিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker