NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে বাড়িতে চিতাবাঘ, ট্র্যাঙ্কুলাইজ করে চিড়িয়াখানায়

ওয়েটুবরাক, ২৮ ডিসেম্বর: গুয়াহাটির কুমারপাড়ায় চিতাবাঘের উপস্থিতি আতঙ্কের সৃষ্টি করে। বনকর্মীরা ছুটে গিয়ে একে ট্র্যাঙ্কুলাইজ করে নিয়ে আসেন। পরে একে গুয়াহাটি চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেজন্য বনকর্মীদের সাধুবাদ জানান। বনবিভাগের অফিসাররা জানান, এক বাড়িতে চিতাবাঘটিকে নির্মীয়মান দোতলার সিঁড়িতে বসে থাকতে দেখা যায়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এ কথা ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত গিয়ে ট্র্যাঙ্কুলাইজের চেষ্টা করতেই সে পালিয়ে যায়। পরে একঘণ্টা ধরে অভিযান চালিয়ে একে নিয়ন্ত্রণে আনা হয়।


