NE UpdatesHappeningsBreaking News

দাম এবং বিক্রির পরিমাণে রেকর্ড গড়ল গুয়াহাটি চা নিলাম কেন্দ্র

ওয়েটুবরাক, ২০ এপ্রিলঃ যেমন চা বিক্রির পরিমাণ, তেমনি দাম। ২০২৪-২৫ বর্ষে গুয়াহাটি টি অকশন সেন্টার উভয় দিকে রেকর্ড করেছে। এর দরুন রাজ্যের চা উৎপাদকরা এ বার ভালো মুনাফা অর্জন করেছেন।
গত অর্থবছরে রাজ্যের একমাত্র নিলাম বাজার থেকে মোট ১৬৯.১৩ মিলিয়ন কিলোগ্রাম চা বিক্রি হয়। গড় দাম ২২৭.৭০টাকা। গুয়াহাটি টি অকশন বায়ারস অ্যাসোসিয়েশনের সচিব দীনেশ বাহানি জানান, সারা বছরে লেনদেন হয়েছে ৩,৮৫১ কোটি টাকা। তিনি একে অপ্রত্যাশিত বলেই উল্লেখ করেন। বাহানি বলেন, এর আগের বছরের তুলনায় গত অর্থবছরে ৪৪.৫০ টাকা অধিক দর মিলেছে। সে বছর চায়ের গড় মূল্য ছিল ১৮৩.২০ টাকা। বিক্রি হয়েছিল ১৬৬.৩৪ মিলিয়ন কিলোগ্রাম।
নানা পরিসংখ্যান দিয়ে বাহানি বলেন, ৭৫১ টাকা দরেও এ বার চা বিক্রি হয়েছে। সেটি ছিল হকমল টি। বেজাপথার এস্টেটের চাও ভাল দর পেয়েছে, ৪৭১ টাকা। জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ধেমাজির চা।
অসম বিধানসভা ভবনের কাছে অকশন সেন্টারের যে ইন-হাউস লাউঞ্জ রয়েছে, সেখান থেকেও এক কোটি টাকার চা খুচরো ক্রেতাদের কাছে বিক্রি হয়েছে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই অকশন সেন্টার ভারতের চায়ের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিদেশেও এর বেশ সুনাম রয়েছে। অসমে প্রতি বছর সাতশো মিলিয়ন কেজি চা উৎপাদন হয়, তা দেশের মোট চা উৎপাদনের প্রায় অর্ধেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker