Barak UpdatesBreaking News
ভোট গণনার দিন কাছাড়েও ড্রাই ডেDry day declared at Cachar on the day of counting of votes

২২ মে : বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। কাছাড় জেলায় এই দিনটিকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এ দিন ভোর পাঁচটা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট লয়া মাদ্দুরি নিষেধাজ্ঞায় বলেছেন, জেলার সমস্ত মদের দোকান, বন্ডেড ওয়ারহাউস, হোলসেল ওয়ারহাউস, ক্লাব, হোটেল ইত্যাদি স্থানে এই সময়ের মধ্যে মদ বিক্রি করা যাবে না।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আসাম আবগারি আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে।




