Barak UpdatesBreaking News
শোভাযাত্রা, মাল্যদানে স্বামীজি স্মরণ শিলচরেSwami Vivekananda remembered with great honour

১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী শনিবার শিলচরে সাড়ম্বরে পালন করা হয়েছে। সকালে শিলচর নরসিংটোলা থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। বিবেক বাহিনী ও শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড হয়ে যায় সদরঘাটে। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করার পর এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি, কলেজ রোড, বিবেকানন্দ রোড হয়ে যায় শিলচর রামকৃষ্ণ মিশনে। এতে বিভিন্ন স্কুলের বহু ছাত্রছাত্রী অংশ নেয়।
তাছাড়া এই শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্যাবলো সবার নজর কাড়ে। অন্যবারের তুলনায় উপস্থিতির হারও বেশি ছিল। এই শোভাযাত্রা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সারদা সংঘও। এ দিকে, বরাক উপত্যকার অন্যান্য স্থান থেকেও স্বামীজির জন্মজয়ন্তী পালনের খবর পাওয়া গেছে।


