India & World UpdatesHappeningsBreaking News
সিবিআইর নতুন প্রধান সুবোধ কুমারSubodh Kr Jaiswal appointed Director of CBI

২৫ মে : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার সুবোধকুমার জয়সওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি মঙ্গলবার তাঁকে নিয়োগ করেছে। ওই কমিটিতে মোদি ছাড়া রয়েছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা ও লোকসভায় বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী। বর্তমানে মহারাষ্ট্রের ক্যাডার সুবোধকুমার সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে পদটি শূন্য রয়েছে। আগের প্রধান ঋষিকুমার শুক্লার মেয়াদ শেষ হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা। উল্লেখ্য, সুবোধ কুমার আগামী দু’বছরের জন্য এই পদে থাকবেন।




