Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শিলচর মেডিক্যালের অক্সিজেন প্ল্যান্টের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মোদিPM Modi to virtually inaugurate 2 oxygen plants at SMCH on Thursday

ওয়েটুবরাক, ৬ অক্টোবর : আগামী বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজের নবনির্মিত অক্সিজেন জেনারেশন প্ল্যান্টটির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। সে দিন সকাল ১১ টায় শিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তি জল্লি, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া প্রমুখ উপস্থিত থাকবেন বলে জনসংযোগের শিলচর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গিয়েছে৷




