NE UpdatesHappeningsBreaking News

মহিলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ! সাহিত্যিক ইসমাইল হোসেনকে গ্রেফতার

গুয়াহাটি, ১৬ মে : বিতর্কিত মন্তব্য করে প্রায় সময়ই চর্চায় আসা সাহিত্যিক ইসমাইল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। সামাজিক মাধ্যমে এক মহিলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই সাহিত্যিক। এরপর এই মহিলা সাহিত্যিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে মঙ্গলদৈ পুলিশ শুক্রবার ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।

জানা গেছে, মঙ্গলদৈ থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দনজ্যোতি বরার নেতৃত্বে পুলিশের একটি দল যোরহাট গড়আলি থেকে গ্রেফতার করে হোসেনকে। পুলিশ মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করে বলে জানা যায়। উল্লেখ্য, সাহিত্যিক একটি বিশেষভাবে সক্ষম শিশুর সঙ্গে ফাটবিহু উপলক্ষে একটি বিহু নাচের ভিডিও আপলোড করেছিলেন। সেই পোস্টে অভিযোগকারী শিক্ষিকা মন্তব্য করায় হোসেন কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করে ওই মহিলার ভাবমূর্তিতে আঘাত এনেছেন বলে অভিযোগ ওঠে। এরপরই মহিলা মঙ্গলদৈ সদর থানায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker