Barak UpdatesHappeningsBreaking News

গৌরবের কংগ্রেসের সঙ্গে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের

নতুনদিল্লি, ৩০ মে : সাংসদ গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করার পর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠক আজ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ, নবনিযুক্ত কার্যকরী সভাপতি যথাক্রমে জাকির হোসেন সিকদার, প্রদীপ সরকার, রোজলিনা তির্কি, নবনিযুক্ত নির্বাচনী প্রচার কমিটির অধ্যক্ষ ভূপেন বরা, নবনিযুক্ত সমন্বয়রক্ষী কমিটির অধ্যক্ষ দেবব্রত শইকিয়া, নবনিযুক্ত প্রচার কমিটির অধ্যক্ষ রকিবুল হোসেন এবং নবনিযুক্ত নির্বাচনী পরিচালনা কমিটির অধ্যক্ষ রিপুন বরা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী, এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, অসমের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং প্রমুখ। বৈঠকটি নতুনদিল্লির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

কী কী বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও এ কথা স্পষ্ট যে এতে নির্বাচন কেন্দ্রিক আলোচনা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি কি রণকৌশল গ্রহণ করবে সে ব্যাপারে নতুন কমিটির সঙ্গে আলোচনা হয়। আসলে গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই প্রথম বৈঠক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker