Barak UpdatesBreaking News
শিলচরের চৈতন্যনগর পাঠশালায় ফিল্টার দিল জেসি বিজনেসJC Business donates water filter at Silchar Chaitanya Nagar LP School

১৬ আগস্ট : শিলচর ইটখলার স্বামীজি রোডে থাকা ১১০০নং চৈতন্যনগর পাঠশালায় ছাত্রছাত্রীদের জন্য একটি পানীয় জলের ফিল্টার বিতরণ করল জেসি বিজনেস প্রাইভেট লিমিটেড। স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবেই কোম্পানি স্কুলের দিকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার স্কুলে গিয়ে এই প্রতিষ্ঠানের পক্ষে অরূপ চৌধুরী, সংযুক্তা চৌধুরী, সুশান্ত চক্রবর্তী, মৃণ্ময় দেবাশিস প্রমুখ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের সঙ্গে স্কুলের উন্নয়ন নিয়েও আলোচনা করেন। এরপরই প্রতিষ্ঠানের পক্ষে সংযুক্তা চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু রঞ্জন নাথের হাতে ফিল্টারটি তুলে দেন।
এর পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অ্যাকুয়া গার্ডও দেওয়া হয় স্কুলকে। পরে তারা স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মিস্টিও বিতরণ করেন। প্রসঙ্গত, ব্যবসার পাশাপাশি বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজেও এগিয়ে যায় জেসি বিজনেস প্রাইভেট লিমিটেড।




