India & World UpdatesHappeningsBreaking News
নাগরিক হওয়ার আগেই ভোটার? সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগে থেকেই দিল্লির ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগে দিল্লির আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। বিকাশ ত্রিপাঠী নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। ১০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন নির্ধারণ করেছে রাউস অ্যাভিনিউ আদালত।
ত্রিপাঠীর আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধীর নাম প্রথমে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছিল। কিন্তু আপত্তির কারণে ১৯৮২ সালে তা বাদ দেওয়া হয়। ১৯৮৩ সালে তিনি নাগরিকত্ব পাওয়ার পরে ফের তাঁর নাম তালিকায় যুক্ত করা হয়। ত্রিপাঠীর দাবি এই ঘটনা ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ত্রিপাঠীর আইনজীবীর দাবি, জাল নথির ভিত্তিতে সোনিয়া গান্ধীর নাম ১৯৮০-র ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়।


