Barak UpdatesBreaking News
চোর সন্দেহে পিটিয়ে খুনMob lynching: Man beaten to death on suspicion of thief

২০ জানুয়ারিঃ করিমগঞ্জে বরশিলার সুপ্রাকান্দিতে একদল গ্রামবাসী চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলল এলাকারই এক প্রৌঢ়কে। নিহতের নাম আব্দুল মতিন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এলাকার স্কুলের লোহার গ্রিল খুলে নিয়ে গিয়েছেন। গ্রিলটি খুঁজে পাওয়ার পরেই সন্দেহ করা হয় মতিনকে। ধরে এনে বেদম পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পেরে মারপিটের দৃশ্য মোবাইল বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখেই দুইজনকে শনাক্ত করা হয়। গ্রেফতার করা হয় স্বপন চন্দ ও কাজল মালাকারকে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিজেপি নেতা ইকবাল হোসেন এলাকায় গিয়ে স্থানীয় জনতার সঙ্গে কথা বলেন। উভয়েই শান্তিশৃঙ্খলা বজার রাখার আহ্বান জানান।
English text here




