Barak UpdatesAnalyticsCultureBreaking News

শিলচরে স্বরঝঙ্কার ও গুরুকুল পরম্পরা ফাউন্ডেশনের শাস্ত্রীয় আসর ১৪ ফেব্রুয়ারি

ওয়ে টু বরাক, ৭ ফেব্রুয়ারি : পুনের  স্বরঝঙ্কার ও শিলচরের গুরুকুল পরম্পরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হচ্ছে একদিনের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।  এ দিনের অনুষ্ঠানে প্রথমপর্বে বরাক উপত‍্যকায় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যেসব শিল্পীরা রয়েছেন, তাদের স্বরঝঙ্কারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে প্রথমে গুরুকুল পরম্পরা ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা সমবেত শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবে।

তারপর শাস্ত্রীয় গায়ন পরিবেশন করবেন দিল্লী থেকে আসা বেনারস ঘরানার পণ্ডিত রাজন সাজন মিশ্রের সুযোগ‍্যা শিষ‍্যা বিদুষী নবনীতা চৌধুরী। তাঁর সঙ্গে তবলায় সহযোগিতা করবেন বরাক উপত‍্যকার উদীয়মান তবলাবাদক তথা পান্জাব ঘরানার বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত যোগেশ সামসীর কাছে প্রশিক্ষণরত তারাশিস বক্সি। হারমোনিয়মে থাকবেন কলকাতা থেকে আসা অনির্বাণ চক্রবর্তী। সবশেষে সেতার পরিবেশন করবেন আন্তর্জাতিক প্রখ্যাত সেতার বাদক ইটায়া ঘরানার শিল্পী পদ্মশ্রী ওস্তাদ শাহিদ পারভেজ। তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করবেন ফারুক্কাবাদ ঘরানার শিল্পী পণ্ডিত অনিন্দ চাটার্জির পুত্র অনুব্রত চাটার্জি।

উল্লেখ্য, শিলচর তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ‍্যে এবার এটি স্বরঝঙ্কারের দ্বিতীয় নিবেদন। বিশেষ করে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শাস্ত্রীয় সঙ্গীতের যেসব প্রতিভাবান শিল্পীরা রয়েছেন তাদের তুলে ধরাই হচ্ছে স্বরঝঙ্কারের প্রধান কাজ।প্রত‍্যন্ত অঞ্চলগুলিতে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারের জন‍্য বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে সংস্থা। শিলচরে এবার সমগ্র অনুষ্ঠানকে সাফল‍্যমণ্ডিত করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলচরের গুরুকুল পরম্পরা ফাউন্ডেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker