Barak UpdatesHappeningsBreaking News

ড. এপিজে আব্দুল কালামের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হল শিলচরে

ওয়েটুবরাক, ১৪ নভেম্বর: ড. এপিজে আব্দুল কালামের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হলো শিলচরে। শিলচরের স্বনামধন্য কোচিং ইনস্টিটিউট, ড. কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাব শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রথমে ড. এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ‌।

গত ২৬ অক্টোবর বিজ্ঞান ও গণিত বিষয়ের উপর ৫ম থেকে ১০ম শ্রেণী পড়ুয়াদের ‘কালাম স্কলারশিপ কাম এপ্টিটিউড টেস্ট’ নামক যে প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছিল, সেদিন সেই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিলচর রাজীব ভবনে এই অনুষ্ঠানে লিও ক্লাবের সভাপতি স্মিত শর্মা, সহকারি সম্পাদক পরিমল দত্ত সহ লিও ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ‌।

শুরুতে প্রারম্ভিক বক্তব্য রাখেন ড. কালাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সুপ্রতিক রায়। এর পরই বক্তৃতা করেন  ড. অপ্রতিম নাগ। রাজীব ভবনে উপচে পড়া ভিড়ে ড. নাগের বক্তৃতা অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। পরবর্তীকালে ড. কালাম ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস বিস্তারিতভাবে এই স্কলারশিপ পরীক্ষার তাৎপর্য ও ড. কালাম ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন।

পরে বিজয়ীদের প্রত্যেকের হাতে ট্রফি সহ নগদ অর্থ দিয়ে উৎসাহিত করা হয়। ৬টি বিভাগে সর্বমোট ১৫০ জন ছাত্রছাত্রীর হাতে প্রশংসা পত্র সহ স্কলারশিপ সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন এই অঞ্চলে অলিম্পিয়াড পরীক্ষার প্রচার ও প্রসারের জন্য দিল্লির স্বনামধন্য সাইন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের সাংস্কৃতিক কর্মী সুব্রত রায়কে সংবর্ধিত করা হয়।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker