India & World UpdatesHappeningsBreaking News
হাইড্রক্সিক্লোরোকুইন: ভারতের প্রশংসায় রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবHydroxychloroquine: UN Chief Antonio Guterres salutes India

১৮ এপ্রিল: করোনা মোকাবিলায় ভারতের সহযোগিতার ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক সাংবাদিক বৈঠকে মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুয়ারিচ বলেন, “মহাসচিব জানিয়েছেন, গোটা বিশ্বে একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে। করোনার মোকাবিলায় যে ভাবে সব দেশ একে অপরের পাশে দাঁড়াচ্ছে তা অভূতপূর্ব।” তিনি আরও বলেন, ভারত যে ভাবে বিভিন্ন দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ দিয়ে সহযোগিতা করছে, তাদের সেই উদ্যোগের প্রশংসা করেছেন মহাসচিব।




