Barak UpdatesHappeningsBreaking News
দক্ষিণ করিমগঞ্জে ইউডিএফ প্রার্থী শিহাব উদ্দিন

ওয়েটুবরাক ১৮ মার্চ: এআইইউডিএফ মঙ্গলবার তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মোট ১২ জন প্রার্থীর ওই তালিকা অনুযায়ী, দক্ষিণ করিমগঞ্জে শিহাব উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। রামকৃষ্ণনগর থেকে লড়বেন অনুপ কুমার দাস তালুকদার।
হাফিজ বশির আহমেদকে গোয়ালপাড়া পূর্ব কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে, নজরুল হক লড়বেন ধুবড়ি থেকে এবং মজিবুর রহমানকে দলগাঁও কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এ ছাড়াও, বিধায়ক আশ্রাফুল হোসেন চেঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসন ধরে রাখার চেষ্টা করবেন। সামাগুড়ি থেকে আবদুল আজিজ, সামরাজনগর থেকে ইমদাদ হোসেন, গোলকগঞ্জ থেকে জামশের তালুকদার এবং বিজনি থেকে মুসুখা বসুমাতারীকে প্রার্থী করেছে। অন্য দিকে, তফসিলি জাতির জন্য সংরক্ষিত রহা কেন্দ্র থেকে মুকুট দাসকে প্রার্থী করা হয়েছে। এক সপ্তাহ আগে ইউডিএফ প্রথম তালিকায় ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল।
এদিকে, মঙ্গলবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিধায়ক তথা দলের সহ-সভাপতি আমিনুল ইসলামকে দলবিরোধী কাজের জন্য ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল। ওই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই দল থেকে ইস্তফা দেন আমিনুল। আরও দুই বিধায়ককে আগেই সাসপেন্ড করেছে দল। এর মধ্যেই, ইউডিএফ থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক জাকির হুসেন লস্কর অগপয় যোগ দিয়েছেন।


