NE UpdatesHappeningsBreaking News
সাঁতার কাটতে গিয়েই মৃগীরোগে মৃত্যু জুবিনের, জানালেন স্ত্রী গরিমা

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর : স্বামীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা শুরু হওয়ায় মুখ খুললেন জুবিনপত্নী গরিমা শইকিয়া গর্গ। স্কুবা ডাইভিং ‘তত্ত্ব’ নস্যাৎ করে দিয়ে তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অসমের প্রধিনিধিত্ব করতে গিয়েছিলেন জুবিন। সেখানে সাত-আটজনের সঙ্গে ইয়টে করে তিনি এক দ্বীপে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ড্রামার শেখর ও ম্যানেজার সিদ্ধার্থ। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে করে ফিরেও আসেন। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিলেন। সেই সময়েই মৃগীরোগে আক্রান্ত হন। জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু’ঘণ্টা ভর্তিও ছিলেন জুবিন।
গরিমা জানান, এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিলেন জুবিন। প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কিন্তু এবার আর পারলেন না! এইটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন গরিমা।
উল্লেখ্য, ২০০২ সালে বিয়ে হয়েছিল জুবিন-গরিমার।



