Barak UpdatesBreaking News
কাটিগড়ায় ফের দুটি লাশ উদ্ধারTwo dead bodies found at Katigorah

৩০ জানুয়ারি : মঙ্গলবার কাটিগড়ায় ফের দুটি লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এ দিন সকালে কাটিগড়ার ৬নং জাতীয় সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন স্থান থেকে প্রথম মৃতদেহটি উদ্ধার হয়। এর কিছুক্ষণের মধ্যেই লাঠিমারায় বরাক নদীতে আরেকটি মৃতদেহ ভেসে ওঠে। দুটো মৃতদেহেরই পরিচয় জানা যায়নি। এ দুটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই কাটিগড়ার ক্ষেতের জমি থেকে প্রতিবন্ধী যুবক জুবাইর আহমেদ মজুমদারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীরাই পুলিশকে জানিয়েছে, অপহরণের পর এই যুবককে কাটিগড়ায় এনে খুন করে হাওরে পুঁতে রেখেছিল। এভাবে একের পর এক সমাজবিরোধী কাণ্ডে কাটিগড়ার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সচেতন মহল এজন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছে।




