Barak UpdatesBreaking News
এফটি পরীক্ষা, মঙ্গলবার বিক্ষোভ ডিসি অফিসের সামনেF.T. Exam, Protest demonstration to be held on Tuesday in front of DC Office, Silchar

১২ আগস্টঃ ফরেনার্স ট্রাইবুনালে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষায় ভাষা আইন লঙ্ঘন করে শুধু অসমিয়া ও ইংরেজি ভাষায় প্রশ্ন ছাপানো প্রতিবাদ অব্যাহত রয়েছে। রবিবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের পর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে একটি স্মারকলিপি জেলাশাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে পাঠানো হবে। সচেতন নাগরিকদের একটাই দাবি, ওই পরীক্ষা বাতিল করে পুনর্বার পরীক্ষা নিতে হবে। সে সময় ভাষা আইন মেনে বরাক উপত্যকায় বাংলা প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে।



