Barak UpdatesBreaking News
করিমগঞ্জে শেষদিনে মনোনয়ন জমা দিলেন ১৬ জন, ময়দানে মোট ১৯From Karimganj 19 candidates have filed their nomination

২৬ মার্চঃ মঙ্গলবার শেষদিনে করিমগঞ্জ তফসিলি সংরক্ষিত লোকসভা আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে এই কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন ১৯ জন প্রার্থী। সোমবার এই আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
মঙ্গলবার যে সব প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তাদের মধ্যে বিজেপির কৃপানাথ মালাহ, এসইউসিআই-র প্রভাসচন্দ্র সরকার, ফরোয়ার্ড ব্লকের প্রার্থী অজয় কুমার সরকার, হিন্দুস্তান নির্মাণ দলের নিখিল রঞ্জন দাস রয়েছেন। বাকি ১২ জন নির্দল প্রার্থী হলেন বুলন শুক্লবৈদ্য, পরীক্ষিত রায়, কেশবলাল দাস, রাজু দাস, হরিলাল রবিদাস, অনুপম সিংহ, পুলক মালাকার, সঞ্জয় রায়, উত্তম কুমার দাস, রামনারায়ণ শুক্লবৈদ্য, রবীন্দ্রচন্দ্র দাস ও সত্যজিত দাস। জমা দেওয়া মনোনয়নপত্রগুলো বুধবার পরীক্ষা করে দেখা হবে। এ দিন সকাল ১১টা থেকে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্রগুলো পরীক্ষার কাজ শুরু হবে। ২৯ মার্চ বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
English text here



