Barak UpdatesHappeningsBreaking News

বরাকবঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সের পরীক্ষা সম্পন্ন

ওয়েটুবরাক, ৯ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পরিচালিত দূর শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় নবম শিক্ষাবর্ষের বাংলা ডিপ্লোমা কোর্সের পরীক্ষা রবিবার সম্পন্ন হয়েছে। শিলচরের রাধামাধব কলেজ ও শ্রীভূমির রবীন্দ্রসদন মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের দুই উপত্যকার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। দুটি স্থানেই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে । বরাকের সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা থেকেও  পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দিয়েছেন।

২০১৭-১৮ থেকে অসম সরকারের অনুমোদনক্রমে এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সে পাঠদান এবং পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণ শুরু করেছিল বরাকবঙ্গের দূর শিক্ষা কেন্দ্র। ইতোমধ্যে আটটি শিক্ষাবর্ষে পাঠ গ্রহণ করে রাজ্যের দুই উপত্যকার এক হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি পদে বর্তমানে কর্মরত রয়েছেন। উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে বাংলা ভাষাভাষী ছাড়াও অসমিয়া, মণিপুরি, ডিমাসা ও হিন্দিভাষীরা রয়েছেন। রাজ্যের স্কুল বোর্ডের বর্তমান প্রধান রমেশ চন্দ্র জৈন ইতোমধ্যে দূর শিক্ষা কেন্দ্রের কাজকর্ম শিলচর বঙ্গভবনে এসে সরজমিনে দেখে গেছেন।

শিলচর বঙ্গভবন এবং শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা কলেজে দুটি পাঠদান কেন্দ্রে ডিপ্লোমা কোর্সের পাঠ প্রদান চলছে। আগামী মাস থেকে এই কোর্সের দশম শিক্ষাবর্ষ শুরু হবে। এই শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া এখন চলছে। আগ্রহী পড়ুয়াদের বরাকবঙ্গের ওয়েবসাইট https://barakbanga.in দেখতে সম্মেলনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker