India & World UpdatesHappeningsBreaking News
মনমোহন সিং অসুস্থ, এইমসে ভর্তিFormer PM Manmohan Singh falls ill, admitted at AIIMS

১১ মে: শারীরিক অসুস্থতার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিংকে দিল্লির এইমস(অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স)- এ ভর্তি করা হয়েছে। হঠাৎ করে বুকের ব্যাথা দেখা দেওয়ায় রবিবার সন্ধ্যারাতের দিকে তাঁকে এইমসে ভর্তি করা হয়। রাত পৌনে নটা নাগাদ কার্ডিও থোরাসিস ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে বিভাগীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।




