Barak UpdatesAnalyticsBreaking News

বন্যা পরিস্থিতি দেখতে মঙ্গলবার ঝটিকা সফরে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ২ জুন : বন্যা পরিস্থিতি দেখতে কয়েক ঘণ্টার ঝটিকা সফরে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার, ৩ জুন মুখ্যমন্ত্রী সকালেই শিলচর এসে পৌছবেন। এরপর তিনি বন্যা পরিস্থিতিতে গঠিত বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করবেন। ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন ও তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী সকাল ১০:১৫টায় প্রথমে সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে থাকা ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং শিবিরবাসীদের সাথে মতবিনিময় করবেন। এরপর সকাল ১০:৪৫টায় তিনি নর্মাল স্কুল ত্রাণ শিবির পরিদর্শনে যাবেন। সকাল ১১:১৫টায় এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণ শিবির পরিদর্শন করবেন। সকাল ১১:৪৫টায় তিনি কসমিক মার্কেট, মালিনীবিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করে সেখানকার শিবিরবাসীদের সাথে কথা বলবেন।

এ দিকে, দুপুর ১২:১৫টায় সফরের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী হিরণপ্রভা দেব শিশু মন্দির ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। এই শিবিরে পরিদর্শন শেষ করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দুপুর ১:৩০টায় শিলচর ত্যাগ করবেন। শিলচর জনসংযোগ বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর এই সফরসূচির কথা জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker