NE UpdatesHappeningsBreaking News
দিল্লিতে করোনায় মৃত্যু আসামের এক সিআরপিএফ আধিকারিকেরCRPF officer from Assam dies due to corona in Delhi

২৯ জুন : দিল্লিতে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিআরপিএফের ৯নং ব্যাটেলিয়নের আধিকারিক আনন্দ বসুমতারি। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এই আধিকারিক অসমের নগাঁও জেলার কলিয়াবরের বাসিন্দা। ৫২ বছর বয়সী এই অফিসার হরিয়ানার জারঝাড়ে সিআরপিএফ-এর ৯ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। রবিবার সকালে হরিয়ানার এইমসে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিল্লিতে কর্মরত অবস্থায় গত ১৩ জুন কিছু অসুস্থতা অনুভব করলে তাঁর সোয়াব সংগ্রহ করার পাশাপাশি সিআরপিএফ চিকিৎসালয়ে কোয়ারেন্টাইন করা হয়েছিল। ১৯ জুন রিপোর্ট আসার পর ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এরপরই তাঁকে হরিয়ানার এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে ২৮ জুন তিনি মারা যান। প্রয়াত আনন্দ বসুমতারির স্ত্রী কলিয়াবরের উলুবনী চিকিৎসালয়ের একজন নার্স হিসেবে কর্মরত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। উল্লেখ্য, আনন্দ বসুমতারির বাবা কলিয়াবর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন।




