India & World UpdatesHappeningsBreaking News
বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন, সুর চড়ালেন অভিষেক

ওয়েটুবরাক, ১৪ এপ্রিল: বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও গায়ের জোরে এসআইআর করে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে আশ্বাস দিয়ে তিনি বলেন, “বিচলিত হবেন না। ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুনরায় গঠিত হবে এবং তার এক মাসের মধ্যেই সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ।” এনআরসি প্রসঙ্গে বিজেপিকে বিঁধে তাঁর স্লোগান “বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে গেরুয়া শিবিরকে একহাত নেন। তিনি প্রশ্ন তোলেন, যাদের ভোটে বিজেপি জিতেছিল, আজ তাদেরই নাম কেন বাদ দেওয়া হচ্ছে? বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “কোনও ভদ্রলোক বা প্রকৃত বাঙালি বিজেপি করতে পারেন না।” বাংলার সংস্কৃতিতে বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা করে তিনি সাফ জানান, বাংলার মানুষ কী খাবেন বা কী পরবেন, তা দিল্লির নেতারা ঠিক করে দেবেন না।


