Barak UpdatesHappeningsBreaking News
বাদেজমা সালেপুর এম.ই স্কুলে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: পাথারকান্দির বাদেজমা সালেপুর এম.ই স্কুলে বিভিন্ন কার্যসূচিতে তিনদিন ব্যাপী জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। প্রথম দিন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক গৌতম দেব হকির জাদুকর, মেজর ধ্যানচাঁদের উপর প্রাসঙ্গিক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মহান ক্রীড়াবিদ পরপর তিন বার ও মোট ছয়বার অলিম্পিকে হকিতে ভারতের জন্য স্বর্ণপদক এনে দিয়ে দেশকে উজ্জ্বল করেন। তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করে ভবিষ্যতে ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়ে দেশমাতৃকার সুনাম বৃদ্ধি করার আহ্বান রাখেন। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য-সদস্যারা ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরের দিন ছিল সাইকেল রেলি, ছেলে-মেয়েদের কবাডি, দড়ি টানাটানি , মিউজিকেল চেয়ার ইত্যাদি। স্কুলের পতাকা নাড়িয়ে সাইকেল রেলির শুভ সূচনা করেন স্কুলের হিন্দি শিক্ষিকা শবনম হায়াত। এই রেলি প্রায় ৫ কি:মিঃ পথ অতিক্রম করে।
তৃতীয় তথা শেষদিনে ছিল খেলাধূলায় অংশগ্রহণকারীদের মধ্যে শংসাপত্র ও পুরস্কার বিতরণ । বিভিন্ন কার্যসূচিতে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আফতাব আলী ছাড়াও অন্যান্য সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে স্বরূপ ভট্টাচার্য, কমর উদ্দিন , অর্পিতা শীল প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় ও আন্তরিক ভাবে সহযোগিতা করে প্রাক্তন ছাত্রী উমা নাথ।



