India & World UpdatesHappeningsBreaking News
শেখ হাসিনাকে ছয়মাসের কারাদণ্ড

ওয়েটুবরাক, ৩ জুলাই: আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এক ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মহম্মদ শাকিল আলম-কাণ্ডে দুমাসের কারাদণ্ডের কথাও ঘোষণা করা হয়েছে।এ দিকে, মানবতাবিরোধী মামলায় হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুজন আইনজীবী সময়ের আবেদন করলে পরর্বতী শুনানির দিন ৭ জুলাই নির্ধারণ করেছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেন। কিন্তু শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাঁদের প্রস্তুতির জন্য সময়ের আবেদন করেন।
এই মামলার একমাত্র গ্রেফতার হওয়া পুলিসের প্রাক্তন মহামহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুমের আইনজীবী আদালতে জানান, তারা এই অভিযোগের বিষয়ে শুনানি করতে চান না। মামলায় পুলিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা, হত্যা, হত্যার চেষ্টায় উসকানি, ষড়যন্ত্র করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।



