Barak UpdatesHappeningsBreaking News

Assam University organizes two-day workshop under Rashtriya Karmayogi Program
রাষ্ট্রীয় কর্মযোগী কর্মসূচির অধীনে দু’দিনের কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ৩০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচির অধীনে আয়োজিত দু’দিনের ক্যাসক্যাডিং প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আধিকারিকরা অংশ নেন। শুক্রবার অনলাইনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিসি ডিরেক্টর তথা ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্ত ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড: সুপ্রবীর দত্তরায়, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সৌগত নাথ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সমন্বয়ক তথা সহকারী নিবন্ধক ড. পুলক ধর। উপাচার্য অধ্যাপক পন্থ দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এই কর্মসূচির উচ্চ প্রশংসা করে সবাইকে সেবা, সমর্পণ ও সঙ্কল্প নিয়ে কাজ করতে উৎসাহিত করেন। ভারপ্রাপ্ত নিবন্ধক ভট্টাচার্য এধরনের কর্মশালা আয়োজনে প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন।

দু’দিনের এই কর্মশালায় মাস্টার প্রশিক্ষক হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ্ত দাস, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সৌগত নাথ, উপ-নিবন্ধক বজেন সিং, সহকারী নিবন্ধক ড. পুলক ধর ও নবজ্যোতি নাথ, সেকশন অফিসার আব্দুল জলিল ও সুব্রত সিনহা। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩২ জন আধিকারিক ও ব্যক্তিগত সচিবরা অংশ নেন।

এই কর্মসূচির সমন্বয়ক ড. পুলক ধর জানিয়েছেন, দক্ষতা ও কর্মক্ষমতার উন্নয়নে আগামীতে অন্য স্তরের শিক্ষাকর্মীদের নিয়েও আগামীতে এধরনের কর্মশালা আয়োজিত হবে। তিনি দু’দিনের এই কর্মশালা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

Way2barak, August 30 : The two-day cascading training workshop organized under the Rashtriya Karmayogi Jan Seva Program at Assam University concluded on Saturday. Officers from various departments of the university participated in this workshop.

Vice-Chancellor Prof. Rajive Mohan Pant formally inaugurated the workshop on Friday. Among others, CDC Director cum Registrar I/c Jayanta Bhattacharjee, Controller of Examinations Dr. Suprabir Datta Roy, Head of the English Department Prof. Saugata Nath were present at the inaugural ceremony.

Along with delivering the welcome address, Coordinator and Assistant Registrar Dr. Pulak Dhar explained the purpose of the workshop. Vice-Chancellor Prof. Pant highly praised this program for enhancing skills and capabilities and encouraged everyone to work with service, dedication and determination. Registrar I/c Bhattacharjee expressed hope that such workshops would further improve institutional performance.

The master trainers for this two-day workshop were Prof. Pradipta Das, Head of the Department of Computer Science, Prof. Saugata Nath, Head of the Department of English, Bajen Singh, Deputy Registrar, Dr. Pulak Dhar and Navjyoti Nath, Assistant Registrars, Abdul Jalil and Subrata Sinha, Section Officers. A total of 32 officers and Private Secretaries from various departments participated in this workshop.

The coordinator of this program, Dr. Pulak Dhar, said that in the future, such workshops will also be organized for other levels of employees to improve their skills and performance. He also expressed his gratitude to everyone involved for making this two-day workshop a success.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker