Barak UpdatesHappeningsBreaking News
ভাবীকালের নাট্য প্রশিক্ষণ ও শিবির, ইন্টার্নশিপ করছে ৬৩জন ছাত্রছাত্রী

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : ভাবীকালের নাট্য প্রশিক্ষণ ও শিবিরে এ বার ইন্টার্নশিপ করতে এসেছে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের ৬৩ জন ছাত্রছাত্রী।
গত ৭ অক্টোবর এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ফলে এ বারের শিবিরের প্রকৃতি প্রকরণ এবং পাঠ্যক্রম সবই আলাদা।

নাটকের বিভিন্ন কলা, নাট্যশাস্ত্র ছাড়াও এই শিবিরে বাংলা বানান, লেখা, সংবাদ পরিবেশন, ব্যক্তিত্বের বিকাশ, মনঃসংযোগ, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়েও হাতে-কলমে পাঠদান করা হয়। পাঠদান করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, সাংবাদিক উত্তম কুমার সাহা, সায়ন্তনী পাল, ডঃ সন্দীপা দাস ও পল্লব ভট্টাচার্য। শিবির সঞ্চালক হিসেবে পাঠদান সহ যাবতীয় দেখভাল করছেন ভাবীকালের নির্দেশক শান্তনু পাল।

শান্তনুবাবু জানিয়েছেন, এটি তাদের এ বছরের দ্বিতীয় নাট্য প্রশিক্ষণ শিবির। তৃতীয় শিবিরেরও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণা করা হবে।



