Barak UpdatesHappeningsBreaking News
আরোগ্য নিধি তহবিলে আশাকর্মীদের দানASHA workers contribute to Assam Arogya Nidhi

১৩ মে: ‘অসম আরোগ্য নিধি’ তহবিলে আর্থিক অনুদান দিলেন শিলচর আরবান আশাকর্মীরা। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের হাতে চেক তুলে দেন তাঁরা। করোনা মোকাবিলায় সরকার ও আমজনতার সহায়তায় যে যার মতো করে হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যক্তিগত ও সম্মিলিত দুরকমের সাহায্যই আসছে। এর অন্তর্গত হচ্ছে ত্রাণ বন্টন, আর্থিক অনুদান, মাস্ক-স্যানিটাইজার বিতরণ ইত্যাদি। এবারে আশাকর্মীরাও এতে সামিল হলেন সেবাধর্মী ভাবনা নিয়ে। বুধবার শিলচর আরবান আশাকর্মীরা তাঁদের বেতন থেকে ৫৩০০ টাকা অসম আরোগ্য নিধিতে দান করেন। একেবারেই সীমিত আয়ের মধ্যে এমন মন-মানসিকতার পরিচয় দেওয়ার জন্য আশাকর্মীদের সাধুবাদ জানান বিধায়ক পাল।




