Barak UpdatesHappenings

তারাপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদয়ের পথে-রোটারি গ্রিনল্যান্ডের

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট: ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর তারাপুরের নৃত্যময়ী প্রাথমিক বিদ্যালয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উদয়ের পথে এনজিও এবং রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। এ দিনের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১২০ জনের অধিক পড়ুয়া উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করে। মোট চারটি বিভাগে প্রতিযোগিতা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে শংসাপত্র ও পদক প্রদান করা হয়। প্রতিযোগিতার পর চারটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেন আয়োজকরা।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে দীপঙ্গনা রায়, দ্বিতীয় স্নেহা দাস ও তৃতীয় মাহি দাস। ‘খ’ বিভাগে প্রথম শুভাঙ্গী মজুমদার, দ্বিতীয় অনুপ্রিয়া দে ও তৃতীয় অবন্তিকা দেবনাথ। ‘গ’ বিভাগে প্রথম শুভশ্রী দাস, দ্বিতীয় অনামিত্রা দে ও তৃতীয় সুহানা বেগম বড়ভূঁইয়া। ‘ঘ’ গ্রুপে প্রথম ঋদ্বিক দাস, দ্বিতীয় সুদীপ্তা পাল ও তৃতীয় বিপ্রজিৎ ঘোষ।

বিচারকের আসনে ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ। এ দিন দ্য গ্রুপ অব কালার্সের সদস্য সদস্যরা প্রতিযোগিতায় সহচালকের ভূমিকা নেন। ছিলেন সুপ্রা দাস, পিংকি দাস ও অঙ্কিতা দাস। সংস্থার সম্পাদক অমিতাভদে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ দিন উদয়ের পথে এনজিও থেকে উপস্থিত ছিলেন সুমন দেব, মৃত্যুঞ্জয় দাস, সঙ্গীতা চৌধুরী, শংকরী দত্ত, শিপ্রা চক্রবর্তী এবং লাভলি রায়। রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষে ছিলেন ডাঃ অমিত কালোয়ার, ডাঃ অমর তেওয়ারি, সন্দীপ সিং ওয়ালিয়া, রাজু দেব, সিদ্ধার্থ বণিক, জয়তী বণিক, সুব্রত সাহা, দেবাশিস বণিক ধীরাজ জৈন, বিশ্বজিৎ বণিক ও সৌরভ চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker