Barak UpdatesBreaking News
রাধামাধব কলেজ ছাত্র সংসদের চার আসনে এবিভিপি বিনা লড়াইয়ে জয়ীABVP registers victory in 4 posts unopposed in the Students’ Union election at Radhamdhab College

২৬ সেপ্টেম্বরঃ রাধামাধব কলেজ ছাত্র সংসদ নির্বাচনে চার আসনে এবিভিপি প্রার্থীরা চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁরা হলেন ম্যাগাজিন সম্পাদর রেশমি শর্মা, বিতর্ক সম্পাদক লোচন রবিদাস, বুক ব্যাঙ্ক সম্পাদক লিপিকা দাস এবং সমাজসেবা সম্পাদক প্রিয়াঙ্কা রুদ্রপাল। আগামী ৩০ সেপ্টেম্বর কলেজে ছাত্র সংসদ নির্বাচন। মোট ১১ পদে মনোনয়ন চাওয়া হলেও চারটি পদের জন্য এবিভিপি ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি। ফলে ভোট হবে ৭টি পদে।
এবিভিপি গত দুই বছর ধরে রাধামাধব কলেজের ছাত্র সংসদ নিজেদের দখলে রেখেছে। এ বার তারা হ্যাটট্রিক করতে চলেছে বলে দাবি করলেন ছাত্র সংগঠনটির জেলা কর্তারা। তাঁদের আশা, বাকি ৭ পদের সবকটিতে তাঁরা প্রার্থী দিয়েছেন। সব আসনেই এবিভিপি বিজয়ী হবে।
বুধবার মনোনয়ন পর্ব শেষ হতেই এবিভিপি শিবিরে ব্যাপক উল্লাস দেখা দেয়। কলেজ প্রাঙ্গণে চার বিজয়ীকে মালা পরিয়ে আনন্দে মেতে ওঠেন ছাত্রছাত্রীরা।




