NE UpdatesAnalyticsBreaking News
৩১ আগস্ট থেকে আসাম বিধানসভার অধিবেশনAssam Assembly session to start from 31 August

২৯ জুলাই : করোনা আবহের মধ্যেই আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে আসাম বিধানসভার অধিবেশন। অধিবেশনের জন্য অনুমোদন দিয়েছেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি। সকাল ৯.৩০ মিনিট থেকে নিয়ম অনুযায়ী শুরু হবে বিধানসভার অধিবেশন। অসম বিধানসভা সচিবালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বুধবার জারি করা হয়েছে।
অনুমান করা হচ্ছে, চলমান করোনা পরিস্থিতি, বন্যা ও নদী ভাঙন সমস্যা, ছাত্রছাত্রীদের পড়াশোনা, স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয় ইত্যাদি নিয়ে আলোচনার জন্যই বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।




