NE UpdatesIndia & World UpdatesBreaking News
দুই সন্তানের বেশি হলে চাকরি নয়, আসাম সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বললেন হরিশ রাওয়াতNo job for those with more than 2 child is an unconstitutional decision, says Harish Rawat

২৩ অক্টোবর : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সরকার গত ২১ অক্টোবর ঘোষণা করেছিলেন, দুইয়ের বেশি সন্তান হলে কোনও ব্যক্তিকে সরকারি চাকরির জন্য আবেদন করতে দেওয়া হবে না। আসাম সরকারের নেওয়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে অসংবিধানিক আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কেবিনেটের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পাশাপাশি এই সিদ্ধান্তে নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হয়েছে বলে মন্তব্য করেন। সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, আসাম সরকারের এই সিদ্ধান্ত তিনি কোনওভাবেই মেনে নিতে পারছেন না।

প্যাটেল বলেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের জন্মের ওপর অধিকার না থাকা একজন যুবককে কীভাবে সরকার নিজের অধিকার থেকে বঞ্চিত করবে! এটি এক নির্দয় সিদ্ধান্ত। প্রসঙ্গত, ছোট পরিবার নীতি অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দুটির বেশি সন্তান থাকা পিতা-মাতাকে সরকারি চাকরির ক্ষেত্রে বিবেচনা করা হবে না বলে কেবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে।




