Barak UpdatesHappeningsBreaking News
কল্যাণ চক্রবর্তী স্মরণে শুক্রবার বঙ্গভবনে শোকসভা
ওয়েটুবরাক, ১২ নভেম্বর: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দীর্ঘদিনের কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তীর বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সন্ধ্যা পাঁচটায় শিলচর বঙ্গভবনে এক শোকসভার আয়োজন করা হয়েছে। সম্মেলনের কাছাড় জেলা সমিতি আয়োজিত এই সভায় সকলের উপস্থিতি কামনা করছেন সভাপতি সঞ্জীব দেব লস্কর।
গত ৫ নভেম্বর বঙ্গসাহিত্যের সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী তাঁর কাটিগড়া বাসভবনে প্রয়াত হয়েছেন। সঞ্জীববাবু বলেন, “তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”
প্রসঙ্গত, আগামীকাল একইদিনে শোকসভার আয়োজন করেছে সম্মেলনের কাটিগড়া আঞ্চলিক সমিতিও।



