NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, ট্রেন চলাচল স্বাভাবিক

ওয়েটুবরাক, ১১ নভেম্বর: গুয়াহাটি-লামডিং রেলপথের ডিগারু রেলস্টেশনে বুধবার সকালে লাইনচ্যুত হয় কলকাতা-সাইরাং এক্সপ্রেস। সকাল ৬টা ৫৪ মিনিটে ১৩১২৫ নম্বর ট্রেনটি অন্য একটি ট্রেনকে পাস দিতে গিয়ে লুপ লাইনে প্রবেশ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি। আটজন সামান্য চোট পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে উত্তর-পূর্ব সীমান্ত রেল। বেলা ১১টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি ডিগারু থেকে সাইরাংয়ের উদ্দেশে রওনা দেয়।
রেল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার ও মেরামতির কাজ দ্রুত শুরু করা হয়। আপ ও ডাউন—উভয় লাইনেই এখন ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা ট্রেনগুলিও পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker