Barak UpdatesSports
Assam University Wins Bronze After Gold at Thang-Ta Championshipথাং-টা চ্যাম্পিয়নশিপে সোনার পর আসাম বিশ্ববিদ্যালয়ের ব্রোঞ্জ জয়

ওয়ে টু বরাক, ২৭ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা চ্যাম্পিয়নশিপে পরপর দু’দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। সোমবার স্বর্ণপদক জয়ের পর মঙ্গলবার আরও একটি ব্রোঞ্জপদক বিশ্ববিদ্যালয়ের পদক তালিকায় যুক্ত হয়েছে।
সোমবার ইম্ফলে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী তাইবাং ঙানবা সাগাপাম দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জয় করেন। কোয়ার্টার ফাইনালে ক্লাস্টার বিশ্ববিদ্যালয়কে ২২-৩ পয়েন্টে এবং সেমিফাইনালে মণিপুর বিশ্ববিদ্যালয়কে ১৭-৭ পয়েন্টে পরাজিত করে ফাইনালে পৌঁছান তিনি। ফাইনালে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়কে ১২-৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন।
অন্যদিকে, মঙ্গলবার পুরুষদের ফুনাবা আমা (৬২ কেজি) বিভাগে কন্থৌজাম লামগানবা মেইতেই ব্রোঞ্জপদক অর্জন করেন। কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ের এমজিআর বিশ্ববিদ্যালয়কে ২৯-১৪ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন তিনি। তবে সেমিফাইনালে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে ১৫-১৮ পয়েন্টে পরাজিত হওয়ায় তাঁকে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
দলের কোচ এম বিশান্তা সিংহ এবং ম্যানেজার কে. আনন্দ কুমার সিংহের তত্ত্বাবধানে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। পরপর দু’দিনে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ের এই সাফল্য জাতীয় স্তরে থাং-টা খেলায় আসাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের দক্ষতা ও সম্ভাবনাকে আরও একবার তুলে ধরেছে।
Way2barak, October 27 : Assam University has achieved notable success at the All India Inter-University Thang-Ta Championship, winning gold and bronze medals on consecutive days. Following a gold medal on Monday, the university added another bronze to its medal tally on Tuesday.
On the opening day of the championship, held in Imphal on Monday, Assam University’s Taibang Nganba Sagapam delivered an impressive performance to clinch the gold medal. He defeated Cluster University 22–3 in the quarter-final and Manipur University 17–7 in the semi-final to advance to the final. He then secured the gold medal by defeating the National Sports University 12–9 in the final.
On Tuesday, Kanthoujam Lamganba Meitei won a bronze medal in the men’s Funaba Ama (62 kg) category. He advanced to the semi-final after defeating MGR University, Chennai, 29–14 in the quarter-final. However, he narrowly lost to the University of Kashmir 15–18 in the semi-final and had to settle for bronze.
The team is participating in the championship under the guidance of coach M. Bishanta Singh and manager K. Anand Kumar Singh. The consecutive gold and bronze medal wins have once again highlighted the skill and potential of Assam University’s athletes in Thang-Ta at the national level.


