Barak UpdatesSports

বুধবার থেকে শিলচরে ৭১তম বরদলৈ ট্রফি

ওয়ে টু বরাক, ২৭ অক্টোবর : শিলচরে ৭১ তম বরদলৈ ট্রফি ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুধবার। জেলা স্তরের এই আসরের ফাইনাল হবে আগামী ৭ নভেম্বর। জেলার চ্যাম্পিয়ন দল ৭৫ হাজার টাকার পাশাপাশি মূলপর্বে খেলার সুযোগ পাবে। আসাম ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতায় এই আসর করছে গুয়াহাটি স্পোর্টস এসোসিয়েশন। প্রতিটি জেলা ক্রীড়া সংস্থা জেলা স্তরের প্রতিযোগিতাগুলি করছে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান শিলচর ডি এস এ-র সভাপতি শিবব্রত দত্ত এবং সচিব অতনু ভট্টাচার্য।

রাজ্যের একটি ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা বরদলৈ ট্রফি । গত বছর এর ফরম্যাট বদল করা হয়েছে। এই আসরকে ছড়িয়ে দেওয়া হয়েছে সারা রাজ্যে। প্রতিটি জেলায় হচ্ছে এই আসর। প্রত্যেক জেলায় অংশ নিচ্ছে আটটি করে দল। শিলচরে অংশ গ্রহণকারী দলগুলি হল উধারবন্দ লায়ন্স, স্পোর্টিং স্পিরিট ইয়ুথ ক্লাব, লেনরুল এফসি, কল্লোল সংঘ, ইটখোলা স্পোর্টিং ক্লাব, ভেটেরন এফসি, কালাইন স্পোর্টস ক্লাব, মুনলাইট স্পোর্টস একাডেমি। আগামীকাল ডি এস এ-র মাঠে ইটখোলা স্পোর্টিং ক্লাব খেলবে ভেটেরন এফসি-র বিপক্ষে। ইন্ডিয়া ক্লাবের মাঠে খেলবে কালাইন স্পোর্টস ক্লাব খেলবে মুন লাইট এস এ-র সঙ্গে।

জেলা স্তরের চ্যাম্পিয়ন দলকে নিয়ে হবে মূল পর্ব। আর শিলচরে প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে শিলচর ডিএসএ। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলিকে পাঁচ হাজার টাকা করে দেবে ডি এস এ। আগামীকাল উদ্বোধনী পর্বে তিন প্রাক্তন খেলোয়াড় বিকাশ দাস, অতনু চৌধুরী, বাহারুল ইসলামকে সম্মান জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker