NE UpdatesHappeningsBreaking News

৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস মিজোরামের চিন্ময়ের

ওয়েটুবরাক, ২০ অক্টোবর: রঞ্জি ট্রফিতে এক অবিশ্বাস্য ও অবিস্মরণীয় কীর্তি স্থাপন করলেন মিজোরামের বাঁহাতি ব্যাটার চিন্ময় সুতার। এক ইনিংসে একাই চারশ রান করলেন যা নতুন রেকর্ড।

নাগাল্যান্ডের বিরুদ্ধে সুতারের অপরাজিত ৪০০ রানের ইনিংসটি এসেছে ৫১৭ বল খেলে ৷ যা সাজানো রয়েছে ৪৬টি চার ও সাতটি ছক্কায় ৷

এই কীর্তির সঙ্গে চিন্ময় সুতার ব্রায়ান চার্লস লারা, ডন ব্র্যাডম্যানের মতো প্রবাদপ্রতিম সব ব্যাটারদের সঙ্গে এলিট ক্লাবে জায়গা করে নিলেন ৷

১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে কাঠিওয়ারের বিরুদ্ধে ৪৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিবি নিম্বলকর। তার পর গত ৭৮ বছরে আর কোনও ক্রিকেটার ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করে খেলে দেখালেন সুতার।

মুম্বইয়ের ক্লাব ক্রিকেট থেকে উঠে আসা এই বাঁহাতি প্রতিভা মিজোরামে যোগ দেওয়ার আগে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker