India & World UpdatesHappeningsBreaking News
৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন আডবানী

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার দিল্লির ইন্দ্রপ্রস্থের বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে।
দীর্ঘদিন ধরেই শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় ৯৮ বছর বয়সি বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীর। বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পালমোনারি বিভাগের আইসিইউ-তে ভর্তি করা তাঁকে। জানা যায়, বুকে সংক্রমণ হওয়ায় চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে ছিলেন প্রবীণ এই রাজনীতিক। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বাড়িতে পাঠানো হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে আডবানীকে।



