NE UpdatesHappeningsBreaking News

মণিপুরে ২৮টি বাড়িতে অগ্নিসংযোগ

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর: নতুন করে হিংসার আগুন ছড়াল মণিপুরে। পুড়ল অন্তত ২৮টি বাড়ি। সন্দেহভাজন জঙ্গিরা নাগা ও কুকি—দুই সম্প্রদায়ের বাড়িতেই হামলা চালায়। মণিপুরের কামজং জেলায় এই হামলার পরে সেখানে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আতঙ্কে এলাকা ছেড়ে  নিকটবর্তী সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। রবিবার কামজং জেলায় বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পাশপাশি গুলিতে আহত হয়েছেন অন্তত ২ জন। উখরুল  জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে আহত হন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার, মায়ানমার সীমান্তের কাছে থাকা পিলং এবং স্কাইপে গ্রামে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেখানে নাগা উপজাতির লোকজনের পরিত্যক্ত অন্তত ১৩টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

অন্য দিকে, চাসাদ গ্রামে জ্বালিয়ে দেওয়া হয় কুকি উপজাতির অন্তত ১৫টি বাড়ি। এর পরেই আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছেড়ে জঙ্গলে এবং সেনা শিবিরে আশ্রয় নেন। আগের দিনেই ওই এলাকায় হামলায় কুকি উপজাতির এক বাসিন্দা নিহত এবং চার জন আহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker