India & World UpdatesHappeningsBreaking News
নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে রাখা হচ্ছে ‘নরেদ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’

ওয়েটুবরাক, ১০ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবামূলক জীবন এবং রাষ্ট্রগঠনে তাঁর অনন্য অবদানকে স্মরণীয় করে রাখতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, জেওয়ার-এর নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার লখনউতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।



