NE UpdatesHappeningsBreaking News
নগাঁও উপনির্বাচনে এগিয়ে বিজেপি, ৮০ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে আজমল

ওয়েটুবরাক, ৯ অক্টোবর: নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। শাসক দলের প্রার্থী দেবাশিস শর্মা এখনও পর্যন্ত পেয়েছেন ১,৮৭,৭০১টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা এআইইউডিএফ প্রার্থী মৌলানা বদরুদ্দিন আজমল পেয়েছেন ১,০৭,০৩০টি ভোট। ফলে বিজেপি প্রার্থীর তুলনায় ৮০ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন আজমল। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী শিবামণি বরা পেয়েছেন মাত্র ৩০,৫১৮টি ভোট।
গত ৬ অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটদানের হার ছিল প্রায় ৭৬ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নগাঁও কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন প্রদ্যুৎ বরদলৈ। চলতি বছরের মার্চ মাসে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর ২০২৬ সালের এপ্রিল মাসে অসম বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দিসপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। তাঁর ইস্তফার পরই নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে উপনির্বাচনের আয়োজন করা হয়।



