Barak UpdatesHappeningsBreaking News
এই জয় জনগণের জয়, অভিনন্দন মন্ত্রী কৌশিক রায়ের

ওয়েটুবরাক, ৭ অক্টোবর: শিলচর পৌর নিগমের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর মন্ত্রী কৌশিক রাই বলেন, এই জয় জনগণের জয়। জনগণ জানেন কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে কোনো লাভ নেই। বিজেপি সরকার উন্নয়নের সরকার, তাই জনগণ ভোটের মাধ্যমে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেছেন।
তিনি আরও জানান, কংগ্রেস মাত্র দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে, এছাড়া বাকি প্রত্যেকটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা কংগ্রেসকে পরাজিত করে বৃহৎ ব্যবধানে জয়লাভ করেছে এবং আসামের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করেছে । মন্ত্রী রায় আরও বলেন, শিলচর শহরের প্রত্যেকটি ওয়ার্ডকে সুন্দর ভাবে গড়ে তোলার লক্ষ্যে বিজেপি সরকার ও পুর নিগম একযোগে কাজ করবে।



