Barak UpdatesHappeningsBreaking News
আইএসবিটি গিয়ে পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক

ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর: কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্তা, মঙ্গলবার শিলচরের আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাস (আইএসটিটি) ও আন্তঃরাজ্য বাস টার্মিনাস (আইএসবিটি) পরিদর্শন করে শিলচর পুর নিগমের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন ডিডিসি রাজীব রায়, দুই অতিরিক্ত জেলাশাসক ডেবিড কুমার বরা ও রক্তিম বরুয়া, দুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাসি তোপ্নো ও সীমান্ত বসুমাতারি, কাছাড়ের নির্বাচন আধিকারিক অন্তু বরদলৈ এবং অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনকালে জেলাশাসক মেটেরিয়েল সেলে যান, যেখানে আসন্ন নির্বাচনের জন্য শিলচর পুর নিগমের অধীন প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচনী সামগ্রী মজুত করা হয়েছে। তিনি সেখানকার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
এছাড়াও তিনি চিকিৎসা কাউন্টার, স্ট্রং রুম, ভোটগণনা কেন্দ্রগুলির নির্মাণকাজ এবং গ্রহণ ও বিতরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন। এরপর তিনি সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকারিতা যাচাই করেন। তবে শিবিরের ভেতরে ক্যামেরা লাগানো এখনও বাকি রয়েছে। জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে শিবিরের ভেতরে বাকি সব ক্যামেরা বসানোর নির্দেশ দেন।
