Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দি স্টেশনে নামতে গিয়ে ট্রেনে পিষ্ট যাত্রী

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর: হাইলাকান্দি রেল-স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। ভৈরবী-শিলচর যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন হাইলাকান্দি স্টেশনে পৌঁছামাত্র তিনি নেমে যাচ্ছিলেন। কিন্তু ট্রেন তখনও পুরো থামেনি। ফলে টাল সামলাতে না পেরে প্লাটফর্ম থেকে নীচে চলে যান। ট্রেনের চাকায় কাটা পড়ে সেখানেই প্রাণ হারিয়েছেন হাইলাকান্দি পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র শাহিদ আলম লস্কর। তাঁর বাড়ি হাইলাকান্দির মনাছড়ায় বলে জানা গিয়েছে। তিনি আগে জামিয়া ইসলামিয়া তৈয়ীবিয়াহ মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

এই দুর্ঘটনার পরেই হাইলাকান্দি স্টেশনে ট্রেন দাঁড়াবার সময় বাড়ানোর দাবি উঠেছে। তাঁদের কথায়, এত অল্প সময় ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে দাঁড়ায় যে, যাত্রীদের মধ্যে নামার জন্য তাড়াহুড়ো লেগে যায়। এই তাড়াহুড়োরই বলি হলেন শাহিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker