India & World UpdatesHappeningsBreaking News

“চিন ও ভারত একে অপরের শক্তির সদ্ব্যবহার করতে পারে”

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্কের কৌশলগত, দীর্ঘমেয়াদী ও দিক-নির্ণায়ক বিষয়গুলি নিয়ে খোলামেলা ও গভীর মত বিনিময় করেছেন। জিনপিং দেশে ফেরার পর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই নিজ দেশের সরকারি মাধ্যমকে জানিয়েছেন প্রেসিডেন্ট শি মোদিকে বলেছেন, চিন ও ভারত একে অপরের শক্তির সদ্ব্যবহার করতে পারে, একে অপরকে সহায়তা ও সফল হতে সাহায্য করতে পারে এবং যৌথ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। মোদি বলেছেন, ভারত তার ভূখণ্ডে কোনও শক্তিকে চিন-বিরোধী কর্মকাণ্ড চালাতে দেবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker