NE UpdatesHappeningsBreaking News

আজান পীর, সতী সাধনী ও বিষ্ণু রাভা পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা

ওয়েটুবরাক, ১৩ আগস্ট: অসমের বিশেষ সম্মাননা আজান পীর, সতী সাধনী ও বিষ্ণু রাভা পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন সংস্কৃতি মন্ত্রী বিমল বরা। এবার আজান পীর পুরস্কার পাচ্ছেন রাজ্যের বিখ্যাত জিকির-জারি গায়ক গোলাঘাট জেলার বাসিন্দা সামসুদ্দিন আহমেদ। সতী সাধনী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তেজপুরের বিশিষ্ট লেখিকা গীতা উপাধ্যায়কে। এই বছর বিষ্ণু রাভা পুরস্কারের জন্য দুইজনকে বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মাজুলির সত্রীয় শিল্পী মানিক বরবায়ন এবং গোয়ালপাড়ার বিশিষ্ট চিত্রশিল্পী মধুসূদন দাস।

মন্ত্রী বরা জানান, রাজ্যের সমৃদ্ধশালী সাংস্কৃতিক পরম্পরা, লোকসংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান জানানো হয়। আজান পীর পুরস্কার হিসেবে অভিজ্ঞান পত্র ও তিন লক্ষ টাকা প্রদান করা হয়। অন্যান্য পুরস্কারে দেওয়া হয় দুই লক্ষ টাকা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker